টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। রোববার (১২ জুলাই) সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। তবে প্রথম দিনের যাত্রায় ট্রেনে যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম ছিল।
এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর ও জানালীহাট স্টেশনের মাঝপথে আটকা পড়ে, ফলে রেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ জানান, ষোলশহর-দোহাজারী সেকশনে রেললাইনের ওপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করে রোববার সকাল থেকেই এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন