ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চুয়াডাঙ্গা পৌরসভার ১ ন¤^র ওয়ার্ডের ভীমরুলায় অবস্থিত জেলা কারাগার সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে| এতে প্রায় দেড়'শ পরিবার চরম দুর্ভোগে পড়েছেন| বাড়িঘরে পানি প্রবেশ করায় অনেকেই নিজ ঘরবাড়ি ছেড়ে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন ভীমরুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে| পরিস্থিতি পরিদর্শনে আজ শনিবার দুপুরে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার| তিনি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন| এ সময় তিনি পানিবন্দি মানুষদের আশ্বস্ত করে জানান, পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও মানবিক সহায়তা প্রদান করা হবে| এসময় চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন| এছাড়া চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি আশ্রয়কেন্দ্রে গিয়ে পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন| এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান| পানি বন্দি মানুষের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং পর্যাপ্ত ত্রাণ ও বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে|

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন