ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় ভারী বর্ষণে আশ্রয়ণ পল্লির ২'শ পরিবার পানিবন্দি, প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ : ১১ জুলাই ২০২৬

মান্দায় ভারী বর্ষণে আশ্রয়ণ পল্লির ২'শ পরিবার পানিবন্দি, প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

টানা ভারী বর্ষণে নওগাঁর মান্দা উপজেলার ˆমনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের আশ্রয়ণ আদর্শ গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে| বসতঘরে পানি ঢুকে পড়ায় তিন দিন ধরে অনেক পরিবারের চুলায় আগুন জ্বলেনি| রান্না করা খাবারের পরিবর্তে শুকনো খাবার খেয়েই দিন কাটাচ্ছেন তারা| জলাবদ্ধতার কারণে এলাকায় সাপ জোঁকের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা| স্থানীয় বাসিন্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণ এবং উজানের কয়েকটি উপজেলা থেকে নেমে আসা পানিতে আশ্রয়ণ পল্লিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়| বৃহস্পতিবার দুপুর থেকে পল্লিতে পানি প্রবেশ করতে শুরু করে| বর্তমানে পুরো এলাকায় হাঁটুসমান পানি জমে রয়েছে| এতে বসতঘর, রান্নাঘর চুলা পানিতে তলিয়ে গেছে| সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী বয়স্করা| শনিবার সরেজমিনে দেখা যায়, অধিকাংশ পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে| রান্নার সুযোগ না থাকায় শুকনো খাবারই তাদের একমাত্র ভরসা| হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতায় এলাকায় সাপ জোঁকের উপদ্রব বেড়ে যাওয়ায় নারী শিশুরা আতঙ্কে পানিতে নামতেও ভয় পাচ্ছেন| সাপের ভয়ে অনেক পরিবারের নির্ঘুম রাত কাটছে| পল্লির বাসিন্দা বায়োজিদ হোসেন বলেন, “বৃহস্পতিবার দুপুর থেকে পল্লিতে পানি ঢুকতে শুরু করে| এখন পুরো এলাকায় হাঁটুসমান পানি| রান্নার চুলা ডুবে গেছে, ঘরেও পানি উঠেছে| তিন দিন ধরে রান্না করা খাবার খেতে পারিনি| খুব কষ্টে দিন কাটছে|” আরেক বাসিন্দা মরিয়ম বেগম বলেন, “ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে| চুলা ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না| অনেক কষ্টে আছি| স্থানীয় দু-একজন নেতা ছাড়া আর কেউ খোঁজখবর নিতে আসেনি|” পরিস্থিতিতে শনিবার (১১ জুলাই ) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিবন্দি ২০০ পরিবারের মধ্যে শুকনো খাবার, স্যালাইন মোমবাতি বিতরণ করা হয়| খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ˆমনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছার রহমান, ˆমনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা| উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সার্থী বলেন, “এটি বন্যা নয়; টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা| খবর পেয়ে শুক্রবার এলাকা পরিদর্শন করা হয়েছে| মাননীয় সংসদ সদস্যের তাৎক্ষণিক নির্দেশনায় আজ পানিবন্দি পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার, স্যালাইন মোমবাতি বিতরণ করা হয়েছে| প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে|

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় ভারী বর্ষণে আশ্রয়ণ পল্লির ২'শ পরিবার পানিবন্দি, প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ