ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে মেয়ের সামনে পিতাকে হত্যা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে ছোট মেয়ের সামনে নুরুল আজিম প্রকাশ আজম (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. আলী আকবরকে গ্রেপ্তার করেছে পুলিশ| ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে| শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল খলিফাপাড়া সংলগ্ন একটি বিলে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে| নিহত আজম ওই এলাকার মৃত মো. ইসলামের ছেলে| তিনি হাটহাজারী জেলা পরিষদ মার্কেটে 'সেলিম টেইলার' নামে একটি দোকান পরিচালনা করে স্ত্রী, তিন ছেলে-মেয়ে বৃদ্ধ মাকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন| পুলিশ স্থানীয় সূত্র জানায়, সকালে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মাছ ধরতে গেলে কয়েকজনের সঙ্গে আজমের কথা-কাটাকাটি হয়| একপর্যায়ে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে| পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে| পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়| ঘটনায় নিহতের স্ত্রী রাজু আক্তার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| মামলায় দিদারুল আলম, মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল, মো. আলী আকবর তার ছেলে মো. সাইফসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও থেকে জনকে আসামি করা হয়েছে| নিহতের স্ত্রী পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ববিরোধ চাঁদার দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আজমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল| অতীতেও তাকে মারধরের ঘটনা ঘটে এবং বিষয়ে থানায় মামলা করা হয়েছিল| সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তাদের দাবি| তারা জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন| হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন এবং পায়ে গুলিবিদ্ধ হওয়ার আলামত পাওয়া গেছে| মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে| হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে| ইতোমধ্যে হত্যার মূল পরিকল্পনাকারী এজাহারভুক্ত ¤^ আসামি মো. আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে| পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে মেয়ের সামনে পিতাকে হত্যা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ