ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেশার ছোবলে পিতৃহত্যা: বাবাকে পিটিয়ে হত্যার পর পালিয়ে বেড়ানো ছেলে সুমন ডিবির জালে

কাঠের বাটাম ও ইটের আঘাতে নিহত রিকশাচালক

নওগাঁ সদর উপজেলায় নেশাজনিত পারিবারিক কলহের জেরে নিজের বাবাকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে ছেলে সুমন (২৫)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ, বগুড়া ও ঢাকায় টানা অভিযান চালিয়ে বুধবার (৮ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন নওগাঁ সদর উপজেলার বনানীপাড়া এলাকার নিহত মাহতাব আলীর ছেলে। মাহতাব আলী পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ জানায়, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশার কারণে প্রায়ই তার বাবা ও স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ সৃষ্টি হতো। স্ত্রীকে মারধর ও সংসারে অশান্তি করায় একপর্যায়ে তিনি ঢাকায় চলে যান। পরে গত ৩ জুলাই বাড়িতে ফিরে এলে পারিবারিক বিরোধ আবারও চরম আকার ধারণ করে।

ঘটনার রাতে মাহতাব আলী ও ছেলে সুমন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। পরিবারের সদস্যদের মতে, মাহতাব আলী ছেলেকে নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৬ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সুমন তার বাবাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে যায়। পরে কাঠের বাটাম ও ইট দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই মাহতাব আলীর মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই সুমন পালিয়ে যায়।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

তদন্তে জানা যায়, গ্রেফতার এড়াতে সুমন বারবার অবস্থান পরিবর্তন করছিল। কখনো ঢাকায়, আবার কখনো নওগাঁয় আত্মগোপন করে সে। অবশেষে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে বুধবার বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। অপরাধী যতই কৌশলে পালানোর চেষ্টা করুক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেশার ছোবলে পিতৃহত্যা: বাবাকে পিটিয়ে হত্যার পর পালিয়ে বেড়ানো ছেলে সুমন ডিবির জালে

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ