প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সরকারি ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে।
তিনি অভিযোগ করেন, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নতুন সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক দক্ষতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি।
কৃষি খাতের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা কৃষিভিত্তিক শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রচলিত কৃষি পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।
পুঁজিবাজার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ইতোমধ্যে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন