ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস, প্রাণ গেল ৫ মাদ্রাসা শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস, প্রাণ গেল ৫ মাদ্রাসা শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে পাঁচ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অভিযান শুরু করে।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে। স্থানীয়দের তথ্যমতে, ধসে পড়া মাটির নিচে আরও ২০ জনের বেশি শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা সমন্বিতভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে।

বিস্তারিত আসছে... 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস, প্রাণ গেল ৫ মাদ্রাসা শিক্ষার্থীর

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে পাঁচ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অভিযান শুরু করে।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে। স্থানীয়দের তথ্যমতে, ধসে পড়া মাটির নিচে আরও ২০ জনের বেশি শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা সমন্বিতভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে।

বিস্তারিত আসছে... 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ