ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬

স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ন্যাটোতে স্পেনকে ‘খুবই খারাপ অংশীদার’ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ন্যাটোর অন্যান্য মিত্র দেশগুলোকেও স্পেনের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, স্পেন জোটের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না এবং প্রতিরক্ষা ব্যয়ে তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। এ কারণে দেশটির সঙ্গে আর কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক রাখতে চান না তিনি।

ট্রাম্প বলেন, “স্পেন ন্যাটোর একটি খুবই খারাপ অংশীদার। তারা তাদের প্রাপ্য দায়িত্ব পালন করছে না। আমি স্পেনের সঙ্গে আর কোনো বাণিজ্য করতে চাই না।”

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম দ্রুত স্থগিত করার নির্দেশ দেন বলেও জানান। শুধু বাণিজ্য নয়, স্পেন সফর সীমিত করার কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া ট্রাম্প অভিযোগ করেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ন্যাটোর কয়েকটি মিত্র দেশের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। সেই অসন্তোষ এখনো কাটেনি বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার প্রস্তাবের বিরোধিতায় অনড় রয়েছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ন্যাটো সম্মেলনেও এ অবস্থান পুনর্ব্যক্ত করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

স্পেনের যুক্তি, প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করলে দেশের কল্যাণমূলক কর্মসূচি ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ন্যাটোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক অগ্রাধিকারের মধ্যেও ভারসাম্য বজায় রাখা প্রয়োজন বলে মনে করে মাদ্রিদ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ