চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি মাঝপথে থেমে গেছে। এতে ট্রেনে থাকা প্রায় এক হাজার যাত্রীকে দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর ষোলশহর এলাকায় ট্রেনটি আটকে পড়ে। আকস্মিকভাবে ট্রেন থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের নিয়ে অনেকেই উৎকণ্ঠায় রয়েছেন।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর ভারি বৃষ্টিতে রেললাইনের ওপর পানি জমে যায়।
এ অবস্থায় ইঞ্জিনে পানি প্রবেশ করে যান্ত্রিক ত্রুটি বা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এড়াতে চালক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনটি থামিয়ে দেন। এরপর থেকে ট্রেনটি ওই এলাকাতেই আটকে রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। ট্রেনটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিকল্প একটি ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটির মাধ্যমে ট্রেনটিকে পেছনে টেনে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, রেললাইনে পানি জমে থাকায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক এক্সপ্রেসে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন