হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাঁজা পরিবহনের দায়ে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ জুলাই ) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে বাহুবল বাজারের ইসলামাবাদ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম (৪০) উপজেলার রাঘবপুর এলাকার শুকুর আলীর ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে উদ্ধার হওয়া এক পুরিয়া গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় বাহুবল মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, "মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক পরিবহন, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন। স্থানীয়দের যেকোনো মাদকসংক্রান্ত তথ্য প্রশাসনকে জানাতে তিনি আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন