ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে চড়া সুদের ঋণ পরিশোধের পরও অতিরিক্ত টাকা দাবি এবং তা না পেয়ে এক দিনমজুরের উপার্জনের একমাত্র মাধ্যম 'অটো ভ্যান' আটকে রেখে ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী অটো ভ্যান চালক মো. জয়নাল মিয়া (৬০) ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাউতগাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে মো. জয়নাল মিয়া প্রায় ২ বছর পূর্বে স্থানীয় একটি অননুমোদিত ক্ষুদ্র ঋণ সমিতি থেকে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। অভাবের কারণে তিনি চড়া সুদে সেই টাকা নিয়মিত পরিশোধ করে আসছিলেন। বর্তমানে সুদ ও আসল মিলিয়ে মোট ২৮,০০০ টাকা পাওনা দাবি করে আসছিল সুদের কারবারিরা। কিন্তু দিনমজুর জয়নাল মিয়ার সাংসারিক টানাপোড়েনের কারণে ওই টাকা পরিশোধে কিছুটা বিলম্ব হওয়ায় তার উপর শুরু হয় নানা অত্যাচার ও হুমকি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭/০৬/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় জয়নাল মিয়া উপজেলার রানীগঞ্জ বাজার হতে যাত্রী নিয়ে একটি অটোভ্যান যোগে সাউতগাড়ী গ্রামের জনৈক 'বুলু মিয়া'র বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত বিবাদীগণ তার পথরোধ করে। এ সময় তারা দিনমজুর জয়নাল মিয়াকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার অটো ভ্যানটি কেড়ে নেয় এবং সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৬০,০০০ টাকা চাঁদা দাবি করে।

এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন— উপজেলার সাউতগাড়ী ও মদাগাড়ী গ্রামের বাসিন্দা মো. বেলাল মিয়া (৫০), মো. হামিদুল (৪৫) এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা সুদের কারবারি।

ভুক্তভোগী জয়নাল মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, "অটোভ্যানটিই আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। সেটি ছিনতাই হওয়ায় আমি বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম অনাহারে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি এই অন্যায়ের বিচার এবং আমার জীবিকার একমাত্র মাধ্যমটি ফেরত পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।"

ঘোড়াঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ