ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ ,মাছ শিকারের অভিযোগে শ্যামনগরের ৫ জেলে কারাগারে

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ।শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২২), আসাদুল (১৯), আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। তারা সকলেই আপন ভাই।বন বিভাগ সূত্রে জানা যায়, কোবাদক ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা একটি ইন্জিনচালিত ট্রলারসহ মাছ শিকারের সময় তাদেরকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ঘাই জাল ও মাছ শিকারের অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ ,মাছ শিকারের অভিযোগে শ্যামনগরের ৫ জেলে কারাগারে

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ।শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২২), আসাদুল (১৯), আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। তারা সকলেই আপন ভাই।বন বিভাগ সূত্রে জানা যায়, কোবাদক ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা একটি ইন্জিনচালিত ট্রলারসহ মাছ শিকারের সময় তাদেরকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ঘাই জাল ও মাছ শিকারের অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ