ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গুম, খুনসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা এবং ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জামায়াতে ইসলামী, দলটির বিভিন্ন অঙ্গসংগঠন এবং ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—সরকারি কলেজ রোড, কোর্ট মোড় ও বড় বাজারের হাসান চত্বর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় টাউন ফুটবল মাঠে এসে সমাপ্ত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শুরুর আগে টাউন ফুটবল মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন। এতে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থানের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গুম, খুনসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা এবং ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জামায়াতে ইসলামী, দলটির বিভিন্ন অঙ্গসংগঠন এবং ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—সরকারি কলেজ রোড, কোর্ট মোড় ও বড় বাজারের হাসান চত্বর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় টাউন ফুটবল মাঠে এসে সমাপ্ত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শুরুর আগে টাউন ফুটবল মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন। এতে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ