নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ শ্যামল (২৬) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শ্যামল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে বুধবার (১ জুলাই) রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া এলাকার কালুর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকার বাসিন্দা শ্যামলকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শ্যামলের বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় ৬টি মাদক মামলা রয়েছে। সর্বশেষ এই হেরোইন উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন