গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ সদস্যরা। ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে পোশাক পরিবর্তনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতায় এবার নতুন এই ইউনিফর্ম কার্যকর করা হলো।
বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন পোশাকে পুলিশ কর্মকর্তাদের দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকেই ধাপে ধাপে নতুন ইউনিফর্ম পরছেন পুলিশ সদস্যরা। এখনো সব সদস্যের কাছে পোশাক পৌঁছেনি, তবে পর্যায়ক্রমে সবাই পাবেন।
এর আগে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। তবে সেই পোশাক নিয়ে বাহিনীর ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরবর্তীতে ১৮ জুন নতুন প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর আবারও পোশাকের রঙ ও নকশায় পরিবর্তন আনে। নতুন বিধান অনুযায়ী জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটের শার্ট গাঢ় নীল এবং প্যান্ট খাকি রঙের করা হয়েছে। পাশাপাশি নারী পুলিশের পোশাক, শীত ও গ্রীষ্মকালীন ইউনিফর্মসহ বিভিন্ন দিকেও পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারী পুলিশ সদস্যরা শাড়ি বা নির্ধারিত ইউনিফর্ম পরতে পারবেন এবং মৌসুম অনুযায়ী পোশাকের ধরনেও ভিন্নতা থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন