কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সার পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন ব্যক্তি পানি দিয়ে ভাসিয়ে সারের বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সারের বস্তা ফেলে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মো. জসিম উদ্দিন (১৯) নামে একজনকে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার বাসিন্দা।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সার ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে সার, তেলসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন