নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশি অভিযানে একটি সচল পিস্তল ও ম্যাগাজিনসহ মোঃ নাজির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি কালো রঙের রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজির হোসেন মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বেজগাঁও এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জনৈকা বেবী বেগমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানার এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন ও এএসআই (নিরস্ত্র) এস এম ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে এনায়েতনগর (হোল্ডিং নং-২০৬, ব্লক-বি, ওয়ার্ড নং-৮) এলাকার 'মিজি মেনশন' নামক জনৈকা আয়েশা খাতুনের বাড়ির পশ্চিম পাশে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ইটের প্রাচীর বেষ্টিত তেঁতুল গাছের শিকড়ের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উক্ত আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন