ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, তদন্তে নির্দেশ বিদ্যুৎ বিভাগের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, তদন্তে নির্দেশ বিদ্যুৎ বিভাগের
ছবি: সংগৃহীত

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে গ্রাহকদের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে জানা গেছে, অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গ্রাহকদের হয়রানি কমাতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে বিল যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের নির্ধারিত হটলাইনেও অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিভিন্ন সংস্থার হটলাইন নম্বর হলো:

  • বিপিডিবি: ১৬২০০
  • পল্লী বিদ্যুৎ (পবিবো): ১৬৮৯৯
  • ডিপিডিসি: ১৬১১৬
  • ডেসকো: ১৬১২০
  • নেসকো: ১৬৬০৩
  • ওজোপাডিকো: ১৬১১৭

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে গ্রাহকদের ভোগান্তি কমে এবং সঠিক বিদ্যুৎ বিল নিশ্চিত করা যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, তদন্তে নির্দেশ বিদ্যুৎ বিভাগের

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে গ্রাহকদের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে জানা গেছে, অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গ্রাহকদের হয়রানি কমাতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে বিল যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের নির্ধারিত হটলাইনেও অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিভিন্ন সংস্থার হটলাইন নম্বর হলো:

  • বিপিডিবি: ১৬২০০
  • পল্লী বিদ্যুৎ (পবিবো): ১৬৮৯৯
  • ডিপিডিসি: ১৬১১৬
  • ডেসকো: ১৬১২০
  • নেসকো: ১৬৬০৩
  • ওজোপাডিকো: ১৬১১৭

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে গ্রাহকদের ভোগান্তি কমে এবং সঠিক বিদ্যুৎ বিল নিশ্চিত করা যায়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ