ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিক্ষার্থীদের প্রতি বর্ষায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬

শিক্ষার্থীদের প্রতি বর্ষায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৮ হাজারের বেশি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের শিক্ষার্থীদের উদ্দেশে প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই শিক্ষাজীবনের পাশাপাশি গাছ লাগানোকে অভ্যাসে পরিণত করতে হবে। গাছ বড় হতে দেখার অভিজ্ঞতা একজন শিক্ষার্থীর মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি গাছ কাটা এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ওপর চাপ বাড়ছে। ফলে সময়মতো উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর প্রভাব আরও তীব্র হবে।

তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে গাছ রোপণের বিষয়টি নিয়মিতভাবে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও এ কাজে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিএনসিসি সদস্যদের গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজকে নেতৃত্ব ও শৃঙ্খলায় গড়ে তুলতে বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের প্রতি বর্ষায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৮ হাজারের বেশি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের শিক্ষার্থীদের উদ্দেশে প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই শিক্ষাজীবনের পাশাপাশি গাছ লাগানোকে অভ্যাসে পরিণত করতে হবে। গাছ বড় হতে দেখার অভিজ্ঞতা একজন শিক্ষার্থীর মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি গাছ কাটা এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ওপর চাপ বাড়ছে। ফলে সময়মতো উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর প্রভাব আরও তীব্র হবে।

তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে গাছ রোপণের বিষয়টি নিয়মিতভাবে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও এ কাজে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিএনসিসি সদস্যদের গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজকে নেতৃত্ব ও শৃঙ্খলায় গড়ে তুলতে বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ