মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি সম্মাননা অর্জন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন।
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (যশোর)-এর ম্যানেজার মিজানুর রহমানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিজ্ঞানভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রমে বিশেষ অবদানের জন্য আহ্ছানিয়া মিশনের যশোর কেন্দ্রকে এবং জাতীয় মাদকবিরোধী র্যালিতে বর্ণাঢ্য অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ঢাকা আহ্ছানিয়া মিশনকে এ দুটি পুরস্কারের জন্য মনোনীত করে।
দিবসটি উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর এবং আইএসএসইউপি (বাংলাদেশ চ্যাপ্টার)-এর যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এতে তিন শতাধিক তরুণ-তরুণী ব্যানার, ফেস্টুন ও মাদকবিরোধী বিভিন্ন বার্তা নিয়ে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুর মোর্শেদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশে মাদক প্রতিরোধ, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি গাজীপুর, মুন্সিগঞ্জ ও যশোরে পুরুষদের জন্য এবং ঢাকায় নারীদের জন্য পৃথক মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন