ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আলোচনার অবসান, সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬

আলোচনার অবসান, সিলেটের নতুন ডিসি রেজা হাসান
ছবি: সংগৃহীত

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। পরে ২২ জুন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

গত বছরের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তবে তাকে প্রত্যাহারের সিদ্ধান্তের পর সিলেটজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তার সমর্থনে বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনও আয়োজন করে।

সব আলোচনা-সমালোচনার পর এবার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হলো। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আলোচনার অবসান, সিলেটের নতুন ডিসি রেজা হাসান

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। পরে ২২ জুন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

গত বছরের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তবে তাকে প্রত্যাহারের সিদ্ধান্তের পর সিলেটজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তার সমর্থনে বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনও আয়োজন করে।

সব আলোচনা-সমালোচনার পর এবার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হলো। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ