বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি রাজধানীর ডন বস্কো স্কুল পরিদর্শন করেছেন। বুধবার (২৪ জুন) বিদ্যালয়টি ঘুরে দেখার পাশাপাশি তিনি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের পরিবেশনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে তাদের ভূয়সী প্রশংসা করেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
কায়সার কামাল বলেন, ডন বস্কো স্কুলে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করছে, যা দেশের সম্প্রীতি ও সাংস্কৃতিক সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের বৈষম্যের স্থান থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষাই নয়, শিশুদের বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতি, খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করাও সমান গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।
ডেপুটি স্পিকার শিশু-কিশোরদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের অটোগ্রাফও দেন তিনি। অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি, সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন