ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবম পে স্কেলে আজ গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬

নবম পে স্কেলে আজ গুরুত্বপূর্ণ বৈঠক
ছবি: সংগৃহীত

নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ (২৪ জুন) বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। কারিগরি ও আইনি বিষয়সহ বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে।

বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, বিভিন্ন ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং বিদ্যমান কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণসহ একাধিক বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নবম পে স্কেল বাস্তবায়নে সচিব কমিটির প্রাথমিক পরিকল্পনা ছিল তিন ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা। তবে কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে এখন দুই ধাপে বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

প্রস্তাব অনুযায়ী, যদি দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়, তাহলে আগামী ১ জুলাই থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) শতভাগ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বুধবার সচিব কমিটির নির্ধারিত সভা রয়েছে। ওই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি পে স্কেল সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।

সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে বৈঠকের সিদ্ধান্তের দিকে এখন সবার নজর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবম পে স্কেলে আজ গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ