ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুইজারল্যান্ড ছাড়ল ইরানের শীর্ষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

সুইজারল্যান্ড ছাড়ল ইরানের শীর্ষ প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ ও টানা আলোচনার পর ইরানের শীর্ষ প্রতিনিধি দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশে রওনা দিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে প্রতিনিধিদল সুইজারল্যান্ড ত্যাগ করে।

এই আলোচনায় ইরানের পক্ষের নেতৃত্ব দেন সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দলে আরও ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং পারমাণবিক আলোচনায় অভিজ্ঞ আলি বাকেরি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ এবং তাসনিম জানায়, মূল প্রতিনিধি দল দেশে ফিরলেও একটি প্রযুক্তিগত দল এখনো সুইজারল্যান্ডে অবস্থান করছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তারা ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ সংক্রান্ত প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

দীর্ঘ আলোচনার পরও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। তবে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা চলমান থাকায় ভবিষ্যতে অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুইজারল্যান্ড ছাড়ল ইরানের শীর্ষ প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ ও টানা আলোচনার পর ইরানের শীর্ষ প্রতিনিধি দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশে রওনা দিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে প্রতিনিধিদল সুইজারল্যান্ড ত্যাগ করে।

এই আলোচনায় ইরানের পক্ষের নেতৃত্ব দেন সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দলে আরও ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং পারমাণবিক আলোচনায় অভিজ্ঞ আলি বাকেরি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ এবং তাসনিম জানায়, মূল প্রতিনিধি দল দেশে ফিরলেও একটি প্রযুক্তিগত দল এখনো সুইজারল্যান্ডে অবস্থান করছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তারা ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ সংক্রান্ত প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

দীর্ঘ আলোচনার পরও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। তবে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা চলমান থাকায় ভবিষ্যতে অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ