ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ মামলা: হাসানুল হক ইনুর রায় ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলা: হাসানুল হক ইনুর রায় ৩০ জুন
ছবি: সংগৃহীত

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।

সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর ফারুক আহমেদ। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনু মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলা: হাসানুল হক ইনুর রায় ৩০ জুন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।

সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর ফারুক আহমেদ। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনু মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ