ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারায়ণগঞ্জে এক রাতে দুই গ্রামে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট ও রক্তাক্ত হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৬

নারায়ণগঞ্জে এক রাতে দুই গ্রামে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট ও রক্তাক্ত হামলা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি ডাকাতির ঘটনায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। একই রাতে আরেকটি বাড়িতে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার খান ওরফে ফরহাদ মাস্টারের ছেলে সাকিব আল নাহিদ কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন।

রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের সড়কে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হঠাৎ সেখানে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তারা এলোপাতাড়ি কোপাতে থাকে।

ডাকাতদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল নাহিদসহ মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং ডালিয়া (৩৩) গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেলসহ উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এর প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পাশের রাইনাদী আতাদী এলাকায় সুমনের বাড়িতে হানা দেয়। সেখানে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে এক রাতে দুই গ্রামে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট ও রক্তাক্ত হামলা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ