রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে অপরাধমুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এবার তা আর চলতে দেওয়া হবে না।
শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোহাম্মদপুরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অপরাধ দমনে বড় ধরনের অভিযান চালানো হবে। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকাটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।
তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কাজ করছে, যা ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে তিনি বলেন, ইন্টারপোলের সহযোগিতায় তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় সব নথি সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
পুলিশ বাহিনীর প্রসঙ্গে তিনি বলেন, একসময় বাহিনীকে নিষ্ক্রিয় বলা হলেও এখন তারা আবার সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং কাজের স্বীকৃতি হিসেবে সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে।
রাজনৈতিক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং দলটিকে তিনি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন না। আসন্ন ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের কার্যক্রমে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন