ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লিফট ও এস্কেলেটরের আমদানি ব্যয় কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬

লিফট ও এস্কেলেটরের আমদানি ব্যয় কমানোর দাবি
ছবি : সংগৃহীত

দেশের আবাসন, শিল্প ও অবকাঠামো খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে লিফট ও এস্কেলেটরকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারিজ) হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিরা।

তাদের মতে, আধুনিক নগরায়ন ও বহুতল ভবন নির্মাণে লিফট এবং এস্কেলেটর এখন আর বিলাসিতা নয়, বরং অপরিহার্য অবকাঠামোগত উপাদান। কিন্তু সাম্প্রতিক শুল্ক কাঠামোর কারণে এসব পণ্য আমদানিতে ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা আবাসন ও শিল্প খাতের সামগ্রিক নির্মাণ ব্যয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।

খাতসংশ্লিষ্টদের দাবি, লিফট ও এস্কেলেটরকে পুনরায় মূলধনী যন্ত্রপাতির আওতায় আনা হলে আমদানি ব্যয় কমবে, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে এবং দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে আবাসন খাতের উদ্যোক্তা ও সাধারণ ক্রেতারাও এর সুফল পাবেন।

তারা আরও বলেন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, শপিং মল এবং বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিত করতে লিফট ও এস্কেলেটরের ব্যবহার ক্রমেই বাড়ছে। তাই এ খাতের বিকাশে সহায়ক নীতিমালা ও যৌক্তিক শুল্ক কাঠামো প্রণয়ন সময়ের দাবি।

সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা আসন্ন জাতীয় বাজেটে লিফট ও এস্কেলেটরকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি হিসেবে ঘোষণা এবং এ খাতে বিদ্যমান শুল্ক ও কর কাঠামো পুনর্বিন্যাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লিফট ও এস্কেলেটরের আমদানি ব্যয় কমানোর দাবি

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

দেশের আবাসন, শিল্প ও অবকাঠামো খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে লিফট ও এস্কেলেটরকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারিজ) হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিরা।

তাদের মতে, আধুনিক নগরায়ন ও বহুতল ভবন নির্মাণে লিফট এবং এস্কেলেটর এখন আর বিলাসিতা নয়, বরং অপরিহার্য অবকাঠামোগত উপাদান। কিন্তু সাম্প্রতিক শুল্ক কাঠামোর কারণে এসব পণ্য আমদানিতে ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা আবাসন ও শিল্প খাতের সামগ্রিক নির্মাণ ব্যয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।

খাতসংশ্লিষ্টদের দাবি, লিফট ও এস্কেলেটরকে পুনরায় মূলধনী যন্ত্রপাতির আওতায় আনা হলে আমদানি ব্যয় কমবে, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে এবং দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে আবাসন খাতের উদ্যোক্তা ও সাধারণ ক্রেতারাও এর সুফল পাবেন।

তারা আরও বলেন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, শপিং মল এবং বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিত করতে লিফট ও এস্কেলেটরের ব্যবহার ক্রমেই বাড়ছে। তাই এ খাতের বিকাশে সহায়ক নীতিমালা ও যৌক্তিক শুল্ক কাঠামো প্রণয়ন সময়ের দাবি।

সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা আসন্ন জাতীয় বাজেটে লিফট ও এস্কেলেটরকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি হিসেবে ঘোষণা এবং এ খাতে বিদ্যমান শুল্ক ও কর কাঠামো পুনর্বিন্যাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ