ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন কূ-টনৈতিক সাফল্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন কূ-টনৈতিক সাফল্য
ছবি : সংগৃহীত

বিশ্ব শরণার্থী ব্যবস্থাপনায় বাংলাদেশের কূটনৈতিক নেতৃত্বের নতুন স্বীকৃতি মিলেছে। প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।

জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান সর্বসম্মতিক্রমে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে বৈশ্বিক শরণার্থী সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি আরও জোরালো হলো।

দায়িত্ব গ্রহণের পর নাহিদা সোবহান বলেন, বিশ্বব্যাপী শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, দায়িত্ব ভাগাভাগি এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ। তিনি বৈশ্বিক শরণার্থী সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, এই নির্বাচন তারই আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসেরও বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, জাতিসংঘের শরণার্থী বিষয়ক নির্বাহী কমিটি শরণার্থী সুরক্ষা, পুনর্বাসন, অর্থায়ন এবং বৈশ্বিক মানবিক নীতিমালা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন কূ-টনৈতিক সাফল্য

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ