চাঁদপুরের মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চাঁদপুর জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. সুমন পাটোয়ারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত ও পর্যালোচনা শেষে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক সংগঠন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সাংগঠনিক নিয়মকানুন পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা ছাত্রদলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ সমুন্নত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এদিকে, বহিষ্কারের এ সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে মো. সুমন পাটোয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন