ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইলের অভিযোগে আটক ১

ছবি : প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে এক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১-২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন দুপুরে কুলশুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশে খেলাধুলার সময় বৃষ্টির কারণে ওই কিশোরী আশ্রয় নেয়। এ সুযোগে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত আশিক সরদার তাকে পরিত্যক্ত ঘরে একা পেয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত আশিক সরদার উপজেলার কুলশুর গ্রামের আল আমিন সরদারের ছেলে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার কিছুক্ষণ পর আশিকের সহযোগী একই গ্রামের রহমান সরদারের ছেলে জুয়েল সরদার (২০) ও জাহিদ হুজুরের ছেলে ফারুক (১৯)সহ কয়েকজন সেখানে গিয়ে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে। পরে আতঙ্কিত অবস্থায় কিশোরী বাড়ি ফিরে গেলেও দীর্ঘ সময় বিষয়টি কাউকে জানাতে পারেনি।

অভিযোগ অনুযায়ী, গত ১১ জুন আশিক সরদার কিশোরীর বাড়িতে গিয়ে পূর্বে ধারণ করা ভিডিও দেখিয়ে তাকে পুনরায় ভয়ভীতি প্রদর্শন করে এবং কুপ্রস্তাব দেয়। কিশোরী এতে রাজি না হলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে অভিযুক্তরা ভিডিওটি এলাকায় ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালালে বিষয়টি জানাজানি হয়। পরে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। এরপর পরিবার কালিয়া থানায় আশিক সরদার, জুয়েল সরদার ও ফারুকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১-২ জনকে আসামি করে মামলা দায়ের করে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার ভিডিও স্থানীয় কয়েকজন ব্যক্তি দেখেছেন এবং তারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, “গত ১৪ জুন শিশু ধর্ষণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইলের অভিযোগে আটক ১

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ