ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৬

বিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন

বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে ডিজিটাল তথ্যভান্ডার ব্যবহারের মাধ্যমে বয়স জালিয়াতি রোধই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় সংশোধিত আইনের খসড়া প্রণয়নের কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ সংক্রান্ত বিধানের অপব্যবহার করে বাল্যবিবাহ দেওয়ার সুযোগও বন্ধ করা হবে।

তিনি বলেন, বর্তমানে জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা রয়েছে। বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলকভাবে ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহারের ফলে এ ধরনের জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিয়ে সম্পন্ন হওয়ায় মাঠপর্যায়ে নজরদারি ও আইন প্রয়োগ জটিল হয়ে পড়ে। তাই বাল্যবিবাহ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

#আর ইউ এস 

বিষয় : বিয়ে ডিজিটাল জন্ম নিবন্ধন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে ডিজিটাল তথ্যভান্ডার ব্যবহারের মাধ্যমে বয়স জালিয়াতি রোধই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় সংশোধিত আইনের খসড়া প্রণয়নের কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ সংক্রান্ত বিধানের অপব্যবহার করে বাল্যবিবাহ দেওয়ার সুযোগও বন্ধ করা হবে।

তিনি বলেন, বর্তমানে জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা রয়েছে। বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলকভাবে ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহারের ফলে এ ধরনের জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিয়ে সম্পন্ন হওয়ায় মাঠপর্যায়ে নজরদারি ও আইন প্রয়োগ জটিল হয়ে পড়ে। তাই বাল্যবিবাহ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

#আর ইউ এস 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ