ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভারতীয় ভিসা পেতে মানতে হবে নতুন নিয়ম, জানাল আইভ্যাক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬

ভারতীয় ভিসা পেতে মানতে হবে নতুন নিয়ম, জানাল আইভ্যাক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের সুবিধা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সাইন-আপ সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাবে।

আইভ্যাক জানিয়েছে, প্রতিদিন পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট সন্ধ্যা ৬টায় উন্মুক্ত করা হবে। তবে স্লট বুকিংয়ের সুযোগ পেতে আবেদনকারীদের অবশ্যই বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে নিবন্ধন ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোডের কাজ শেষ করতে হবে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের ভিসা আবেদনের সময় ব্যবহৃত একই ই-মেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। নিবন্ধনের সময় ই-মেইল ও মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট সক্রিয় করা হবে।

আইভ্যাক আরও জানিয়েছে, সাইন-আপ ও ডকুমেন্ট আপলোড সম্পন্ন না হলে কোনো আবেদনকারী অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। স্লট উন্মুক্ত হওয়ার পর আবেদনকারীরা পরবর্তী দিনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নির্বাচন করতে পারবেন। প্রয়োজন হলে তা একবার পরিবর্তনের সুযোগও থাকবে।

কর্তৃপক্ষ আবেদনকারীদের ভুয়া দালালচক্র ও প্রতারণামূলক অ্যাপয়েন্টমেন্ট অফার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র আইভ্যাকের নির্ধারিত অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন এ উদ্যোগের ফলে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভারতীয় ভিসা পেতে মানতে হবে নতুন নিয়ম, জানাল আইভ্যাক

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ