খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।
র্যাব সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানার রায়েরমহল মুন্সিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরদার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)-কে আটক করা হয়।
পরে বিল্লুর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি, বিল্লাল সিপাই ওরফে বিল্লু খুলনার কুখ্যাত ‘বি-কোম্পানি’ চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন এবং হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামি এবং উদ্ধার হওয়া আলামত আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন