ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, পুশইনের চেষ্টা ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, পুশইনের চেষ্টা ব্যর্থ
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং বড়াইবাড়ি-ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থান ও টহলের কারণে তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা চলছে। এদিকে শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সীমান্ত এলাকায় এ ঘটনায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির ওপর সতর্ক নজর রাখছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, পুশইনের চেষ্টা ব্যর্থ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং বড়াইবাড়ি-ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থান ও টহলের কারণে তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা চলছে। এদিকে শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সীমান্ত এলাকায় এ ঘটনায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির ওপর সতর্ক নজর রাখছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ