সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ইউএস-বাংলা গ্রুপ। এ উদ্যোগের মাধ্যমে থ্যালাসেমিয়াসহ নিয়মিত রক্তের প্রয়োজন হয় এমন রোগীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে নিরাপদ রক্তের সংকট নিরসনে ভূমিকা রাখার পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের জীবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া রোগীদের বেঁচে থাকার জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। তাই স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর আরও বেশি এগিয়ে আসা জরুরি। ইউএস-বাংলা গ্রুপ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় দেওয়া এক ব্যাগ রক্ত একজন রোগীর জীবনে নতুন আশার আলো এনে দিতে পারে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউএস-বাংলা গ্রুপ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন