ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইভটিজিং প্রতিবাদের জেরে খুন: প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

ছবি : প্রতিনিধি

যশোরের মনিরামপুরে পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। গত ৮ জুন রাতে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে।

অভিযোগ রয়েছে, ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে স্থানীয় রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় ইমামুল হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর র‌্যাব-৬ যশোরের একটি দল অভিযান চালিয়ে প্রধান আসামি রাব্বি ও তার সহযোগী রাকিবকে গ্রেফতার করে। বুধবার রাত সোয়া ১২টার দিকে কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম্প সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইভটিজিং প্রতিবাদের জেরে খুন: প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

যশোরের মনিরামপুরে পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। গত ৮ জুন রাতে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে।

অভিযোগ রয়েছে, ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে স্থানীয় রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় ইমামুল হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর র‌্যাব-৬ যশোরের একটি দল অভিযান চালিয়ে প্রধান আসামি রাব্বি ও তার সহযোগী রাকিবকে গ্রেফতার করে। বুধবার রাত সোয়া ১২টার দিকে কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম্প সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ