ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক চক্রের তিন সদস্য গ্রেফতার

ছবি : প্রতিনিধি

খুলনার লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টায় লবণচরা থানাধীন রিয়াবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হলেন রাব্বি শেখ (২৩), মো. জিয়াউর রহমান (২৯) এবং নয়ন (২৭)। তাদের মধ্যে রাব্বি শেখ হরিণটানা এলাকার বাসিন্দা এবং ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। জিয়াউর রহমান বাগেরহাট সদর উপজেলার চাপাতলা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে লবণচরার হরিণটানা এলাকায় অবস্থান করছিলেন। অন্যদিকে নয়ন একই এলাকার হরিণটানা রিয়াবাজার ইয়াছিন সড়কের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনায় বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

খুলনার লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টায় লবণচরা থানাধীন রিয়াবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হলেন রাব্বি শেখ (২৩), মো. জিয়াউর রহমান (২৯) এবং নয়ন (২৭)। তাদের মধ্যে রাব্বি শেখ হরিণটানা এলাকার বাসিন্দা এবং ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। জিয়াউর রহমান বাগেরহাট সদর উপজেলার চাপাতলা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে লবণচরার হরিণটানা এলাকায় অবস্থান করছিলেন। অন্যদিকে নয়ন একই এলাকার হরিণটানা রিয়াবাজার ইয়াছিন সড়কের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ