ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক

ছবি : প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় দই কেনার কথা বলে দোকানে আসা এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে একটি মিষ্টির দোকানের কাছে অভিযান চালিয়ে মো. সবুজ কাজী (৩২) নামে ওই যুবককে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক সবুজ কাজী নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।

স্থানীয় এক মিষ্টির দোকানি জানান, ওই যুবক দোকানে এসে কাপ দই আছে কিনা জানতে চান। কিছুক্ষণের মধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল তাকে আটক করে।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

নড়াইলের লোহাগড়া উপজেলায় দই কেনার কথা বলে দোকানে আসা এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে একটি মিষ্টির দোকানের কাছে অভিযান চালিয়ে মো. সবুজ কাজী (৩২) নামে ওই যুবককে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক সবুজ কাজী নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।

স্থানীয় এক মিষ্টির দোকানি জানান, ওই যুবক দোকানে এসে কাপ দই আছে কিনা জানতে চান। কিছুক্ষণের মধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল তাকে আটক করে।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ