বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য এম এ হুদা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
এম এ হুদা বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে।
চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনও দুই দেশের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করে ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন