ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সালমান শাহ মৃত্যু-রহস্য তদন্তে আদালতের নির্দেশ, খোঁড়া হবে কবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬

সালমান শাহ মৃত্যু-রহস্য তদন্তে আদালতের নির্দেশ, খোঁড়া হবে কবর
ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন জানিয়ে বলেন, সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহ পুনরায় পরীক্ষা করা প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যু নিয়ে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—এ নিয়ে নানা বিতর্ক ও প্রশ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকেও বারবার দাবি করা হয়েছে, এটি আত্মহত্যা নয়, বরং একটি হত্যাকাণ্ড। নতুন এই নির্দেশের ফলে বহুল আলোচিত এ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিজ বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো দেশের চলচ্চিত্র অঙ্গনে। প্রায় ৩০ বছর পর আদালতের এই সিদ্ধান্তে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম রহস্যময় এই মৃত্যু।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সালমান শাহ মৃত্যু-রহস্য তদন্তে আদালতের নির্দেশ, খোঁড়া হবে কবর

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন জানিয়ে বলেন, সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহ পুনরায় পরীক্ষা করা প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যু নিয়ে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—এ নিয়ে নানা বিতর্ক ও প্রশ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকেও বারবার দাবি করা হয়েছে, এটি আত্মহত্যা নয়, বরং একটি হত্যাকাণ্ড। নতুন এই নির্দেশের ফলে বহুল আলোচিত এ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিজ বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো দেশের চলচ্চিত্র অঙ্গনে। প্রায় ৩০ বছর পর আদালতের এই সিদ্ধান্তে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম রহস্যময় এই মৃত্যু।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ