নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ৫০ বছর বয়সী ভ্যানচালক আজিবার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ছাত্রী প্রাইভেট শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে একটি নির্জন এলাকায় পৌঁছালে চালক ভ্যান থামিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় সে শ্লীলতাহানির শিকার হয় বলে অভিযোগ।
ঘটনার সময় শিশুটির চিৎকারে আশপাশের দুই স্থানীয় বাসিন্দা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পরদিন মঙ্গলবার সকালে ভুক্তভোগীর বাবা লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন