ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক ১, জরিমানা ও কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

আটক ব্যক্তি মোঃ জিকু শেখ (২৫), নড়াইল সদর উপজেলার বাহিরগ্রাম এলাকার সেলিম শেখের ছেলে।

রবিবার (৮ জুন ২০২৬) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সদর থানাধীন বাহিরগ্রাম এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানে জিকু শেখকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দিনের উপস্থাপনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে সাজা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক ১, জরিমানা ও কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

আটক ব্যক্তি মোঃ জিকু শেখ (২৫), নড়াইল সদর উপজেলার বাহিরগ্রাম এলাকার সেলিম শেখের ছেলে।

রবিবার (৮ জুন ২০২৬) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সদর থানাধীন বাহিরগ্রাম এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানে জিকু শেখকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দিনের উপস্থাপনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে সাজা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ