যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে—এমন আশঙ্কা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় তেলের দাম বেড়েছে, ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।
সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ২৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ০ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩১৯ দশমিক ০৯ ডলারে নেমে আসে। এর আগে গত শুক্রবার প্রায় ৩ শতাংশ পতনের ফলে স্বর্ণের দাম ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। একই প্রবণতায় আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩৪৩ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকরা বলছেন, ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতি আরও কঠোর হতে পারে—এমন প্রত্যাশা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে। ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং রয়টার্সকে বলেন, উচ্চ ট্রেজারি বন্ড ফলনও স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিচ্ছে।
অন্যদিকে মূল্যবান ধাতুগুলোর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম প্রতি আউন্স ৬৭ দশমিক ৮৬ ডলারে স্থির থাকলেও প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৭৬৭ দশমিক ৪২ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে ১ হাজার ২২৫ দশমিক ৬৭ ডলারে রয়েছে।
দেশীয় বাজারেও নতুন দর নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় নির্ধারিত হয়েছে।
বিষয় : সোনা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন