অপরাধ ও দুর্ণীতি

সোনারগাঁয়ে ভুয়া পুলিশসহ বিভিন্ন মামলায় ২৪ জন গ্রেফতার

প্রিন্ট
সোনারগাঁয়ে ভুয়া পুলিশসহ বিভিন্ন মামলায় ২৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ২৪ জন আসামিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

রোববার (২৪ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার ৩ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ মামলার ১২ জন, ভুয়া পুলিশ পরিচয় ব্যবহারকারী ১ জন, নিয়মিত মামলার ২ জন, নারী ও শিশু সংক্রান্ত মামলার ১ জন এবং অন্যান্য মামলার আরও ১ জন আসামি রয়েছেন।

সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি বজায় রাখা, অপরাধ দমন এবং পলাতক ও বিভিন্ন মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদেরকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ