সারাদেশ

রোববার বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে প্রবেশ করা যাবে বিনামূল্যে

⎙ প্রিন্ট
রোববার বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে প্রবেশ করা যাবে বিনামূল্যে

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। রোববার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার চারটি পর্যটনকেন্দ্রে কোনো প্রবেশ ফি দিতে হবে না।  

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটনকেন্দ্রে এদিন দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এতে জনপ্রতি প্রায় ২০০ টাকা সাশ্রয় হবে।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি জানান, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দিনব্যাপী কোনো প্রবেশ ফি নেওয়া হবে না। দেশি-বিদেশি পর্যটকেরা এই বিশেষ সুযোগ নিতে পারবেন। 

জেলা প্রশাসনের এই উদ্যোগে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে পর্যটকেরা বিনামূল্যে বান্দরবানের জনপ্রিয় এসব পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন।

সম্পর্কিত সংবাদ