প্রশাসন

পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার : পুলিশ

পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

⎙ প্রিন্ট
পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার : পুলিশ
ছবি সংগৃহীত
পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (হাড়ভাঙ্গা) গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল পারুল বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর পারুল বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির আঙিনায় গরুর খাবারের জন্য রাখা ঘাসের নিচে তল্লাশি চালানো হয়। সেখান থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার পারুল বেগমের বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ