শোক

কোটালীপাড়ার প্রবীণ মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ আর নেই

প্রিন্ট
কোটালীপাড়ার প্রবীণ মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ আর নেই
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. কামাল শেখের পিতা, কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. লুৎফর রহমান শেখ আর নেই।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে (রাত ২টা ৩০ মিনিট) কোটালীপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

এ ছাড়া গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজের পক্ষ থেকেও বিশিষ্ট এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত সংবাদ