অপরাধ ও দুর্ণীতি

কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়া এলাকায় পুলিশের অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক-০২

প্রিন্ট
কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়া এলাকায় পুলিশের অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক-০২
ছবি সংগৃহীত

১৬ আগস্ট ২০২৬ তারিখ দিবাগত রাত ১২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার  সদর মডেল থানাধীন শহর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত পুলিশের অভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়া এলাকায়  অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী আসামী যথাক্রমে-মোঃ ফয়সাল (৪৫), পিতা- মোঃ ইয়াকুব আলী, মাতা- ফাতেমা আক্তার, সাং- মহাজের পাড়া, ১০নং ওয়ার্ড,  কক্সবাজার পৌরসভা এবং মোঃ রুবেল (৩০), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, মাতা- রোজিনা আক্তার, সাং- দক্ষিণ ঘোনার পাড়া, ০৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারের নিকট হতে ০১টি অবৈধ অস্ত্র ‍উদ্ধার করা হয়।  আটককৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুত্রে জানাগেছে।

সম্পর্কিত সংবাদ