প্রশাসন

গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান

প্রিন্ট
গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান

গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) যোগদান করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করে জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম।

পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) আমিনুল ইসলাম বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)।

এ ছাড়া জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), জেলা গোয়েন্দা শাখার ওসি, কোর্ট পুলিশ পরিদর্শক, পুলিশ লাইন্সের আরআই, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), আরও-১ গাজীপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ